হানারচরে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করলেন ছাত্রদল নেতা সোহেল গাজী

মোঃ জাবেদ হোসেনঃ ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সোহেল গাজী।

গত ৩০ নভেম্বর রোববার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন তিনি। এসময় তিনি বলেন, “তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক।” রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ভোট প্রার্থনা ও জনসংযোগ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

লিফলেট বিতরণ কর্মসূচিতে যুবদল নেতা সৃজন খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *