খুলনা বটিয়াঘাটা নবাগত ইউএনও জনাব থান্দার কামরুজ্জামান আকষ্মিক স্কুল পরিদর্শন

সেখ রাসেল, জেলা ব্যুরো চিফ, খুলনা: খুলনা বটিয়াঘাটা উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত কিশলায় সরকারি আদর্শ বিদ্যালয় টি আকষ্মিকভাবে পরিদর্শন করেন, বটিয়াঘাটা উপজেলার নবাগত নির্বাহী অফিসার জনাব থান্দার কামরুজ্জামান আজ সকাল ৯ টা ৪০ মিনিটে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি শিশুদের সঙ্গে কিছু সময় অতিবাহিত করেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। বিষয়টি নিয়ে এলাকাবাসী গভীর শ্রদ্ধা ও ভালবাসার সাথে নবাগত ইউএনও মহোদয়কে স্বাগত জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *