কোম্পানীগঞ্জে আবু সাদেক (সাদেক কায়েক) ভিপি,ঢাকা আগমন উপলক্ষে যুব ও সমাবেশ অনুষ্ঠিত।
ইমরান আহমেদ স্টাফ রিপোর্টার সিলেট কোম্পানিগঞ্জ:- বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ শাখার উদ্যোগে থানা সদর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে যুব ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
২৯ নভেম্বর ২০২৫ খ্রিঃ সময় ১০ঃ০০ ঘটিকায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থানা বাজার পয়েন্ট সংলগ্ন সিলেট ৪ আসন মনোনীত প্রার্থীর সমর্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ শাখার উদ্যোগে কোম্পানগঞ্জ থানা সদর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন
মোঃ জয়নাল আবেদীন সংসদ সদস্য প্রার্থী সিলেট ৪ আসন ও সেক্রেটারী বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা।
আবু সাদেক (সাদেক কায়েক)ভিপি,ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)
মাওলানা ফয়জুর রহমান আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী,কোম্পানীগঞ্জ উপজেলা
আজমান আলী,সাবেক আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী,কোম্পানীগঞ্জ উপজেলা
মনজুর আহমদ(সভাপতি গোয়ানঘাট প্রেসক্লাব)
মাওলানা গোলাম কিবরিয়া( আমির জৈন্তাপুর )
মাস্টার আবুল হোসেন (গোয়ানঘাট)
নিজামুদ্দিন সিদ্দিকী( বিশ্বনাথ)
মাস্টার নুরুল ইসলাম (সভাপতি পেশাজীবী )
অধ্যাপক আবুল হান্নান (নায়েবে আমি সিলেট জেলা ও সিলেট ২ আসনের প্রার্থী )
আবু জুবায়ের (সভাপতি জেলা শিবির )
শাহিন আহমেদ ( সভাপতি মহানগর শিবির)
আসিফ আব্দুল্লাহ( পরিবহন সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় )মাসুদ আলম (অফিস সম্পাদক সিলেট শিবির মহানগর )সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক বৃন্দ ১৪০০/১৫০০ জন উপস্থিত ছিলেন।
তাদের বক্তব্যে প্রথমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য উপস্থিত সবাইকে নিয়ে সূরা ফাতিয়া,ইখলাস,দূরুদ শরীফ পাঠ করে মোনাজাতের মাধ্যমে দোয়া কামনা করেন।
তুরস্কের ইস্তাম্বুলের মত সাদাপাথর ও জাফলং কে পর্যটন স্পট সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করে কাজে লাগাতে হবে। জুলাই বিপ্লবে আহত নিহতদের স্মরণে দোয়া করেন,চাঁদাবাজ মুক্ত ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা, কথায় কাজে মিল আছে এমন ব্যক্তিকে নির্বাচনে ভোট দিয়ে জয়ী করে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আহ্বান জানান।
সীমান্তে হত্যাকাণ্ড চলবে না, চলবে না, প্রত্যেকটা হত্যাকান্ডের বিচারের আহবান জানান তারুণ্যের প্রথম ভোট,দাঁড়িপাল্লায় দেওয়া হোক,তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ,বাংলাদেশ দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দিয়ে বেলা ১৩.১৫ ঘটিকায় শান্তিপূর্ণ ভাবে শেষ হয়।
উল্লেখ্য প্রোগ্রামে উপস্থিত হওয়ার আগে আবু সাদেক (সাদেক কায়েক) ভিপি,ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)
সাদা পাথর পর্যটন স্পট ঘুরে আসেন।

