তারাকান্দায় চাঁদা না দেওয়া বাড়ি করে হামলা ভাঙচুর
তারাকান্দা(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় জমাজমি সংক্রান্ত বিরোধী জের ধরে হতদরিদ্র অসহায় পরিবারের ঘরবাড়ি সন্ত্রাসী কায়দায় ভাঙচুর করেছে প্রভাবশালী প্রতিপক্ষের লোকজন।
ঘটনাটি ঘটে, ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ডৌহাতলী গ্রামে গত ২৩ নভেম্বর রবিবার সকালে ।
জানা গেছে, উপজেলার ডৌহাতলী গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র মোঃ রাসেল পৈত্রিক সূত্রে প্রাপ্ত হইয়া ভোগ দখলে আছে। একই গ্রামের চাচাতো জেঠাতো ভাই রফিকুল ইসলাম, নুর ইসলাম গং জমাজমি সংক্রান্ত বিরোধী দের জের সন্ত্রাসী কায়দা গত রবিবার সকালে রাসেল মিয়ার ঘরবাড়ি ভেঙে নিয়ে যায়।
রাসেল মিয়া ও তার স্ত্রী মোসাম্মৎ খাদিজা খাতুন ওরফে জান্নাতুল জানান,রফিকুল ইসলাম গং চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না দেওয়া ঘটনার দিন প্রকাশ্য রফিকুল ইসলাম নুর ইসলামসহ ৮/৯ জন অধিকার প্রবেশ করিয়া রাসেলের পৈতৃক চৌচালা টিনের ঘর, সিমেন্টের পিলারসহ ঘর ভাঙচুর করে নিয়ে যায়। এ বিষয়ে তারাকান্দা থানায় লিখিত দায়ের করলে এএসআই আব্দুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসআই আব্দুল জলিল জানান,রাসেলের দেওয়া অভিযোগটি তদান্তধীন আছে। ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

