খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করে আবারও বড় মনের পরিচয় দিলেন জামায়াত ইসলামের আমির, প্রধান উপদেষ্টাও চাইলেন দোয়া

ডেস্ক রিপোট: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল শুক্রবার রাতে ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির সংবাদ অত্যন্ত উদ্বেগজনক। তার সার্বিক শারীরিক অবস্থা জানতে জামায়াত নিয়মিত খোঁজ-খবর নিচ্ছে। বিএনপি চেয়ারপারসনের দ্রুত ও পূর্ণ রোগমুক্তি কামনা করেন জামায়াত আমির।
তিনি আরও বলেন, পরম করুণাময় আল্লাহর কাছে আমরা আন্তরিকভাবে দোয়া করছি, তিনি যেন খালেদা জিয়াকে দ্রুত আরোগ্য দান করেন, তার সব কষ্ট লাঘব করেন এবং তার জন্য উত্তম ব্যবস্থা নির্ধারণ করে দেন। তিনি লিখেন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে পাওয়া সর্বশেষ তথ্য অত্যন্ত চিন্তার কারণ, এবং জামায়াতের পক্ষ থেকে নিয়মিত তার খবর নেওয়া হচ্ছে। ডা. শফিকুর রহমান সারাদেশের মানুষের সুস্থতা ও নিরাপত্তার জন্যও দোয়া করেন।
প্রধান উপদেষ্টা নিয়মিতভাবে খালেদা জিয়ার চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত আপডেট নিচ্ছেন এবং তার চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরণের সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কোনো ঘাটতি রাখা যাবে না। প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থাপনার জন্য সরকার সম্পূর্ণ প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *