পিরোজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার ও পুনাক সভানেত্রীকে বিদায়ী সংবর্ধনা

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরের বদলি জনিত কারণে শুক্রবার (২৮ নভেম্বর) পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে পুলিশ সুপার ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী সুবর্ণা আক্তার সম্পাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করে পিরোজপুর জেলা প্রশাসন।

অনুষ্ঠানে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী সম্মাননা জানান জেলা প্রশাসক আবু সাঈদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা প্রশাসক তার বক্তব্যে বিদায়ী পুলিশ সুপারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন। তিনি বলেন, পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরের মানবিক ব্যবহার, কর্মদক্ষতা ও দায়িত্বশীল মনোভাব জেলা প্রশাসনের সকল সদস্যকে মুগ্ধ করেছে।

এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাগণ পুলিশ সুপারকে নিয়ে তাদের স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন এবং তার কর্মজীবনের সাফল্য ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

বিদায়ী পুলিশ সুপারও জেলা প্রশাসনের সার্বিক সহায়তা ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের মঙ্গল কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *