পিরোজপুরে দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার ‘মুক্তচিন্তার দুরন্ত প্রকাশ’ স্লোগানকে ধারণ করে দেশের অন্যতম জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশ সফলভাবে প্রথম বছর অতিক্রম করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় পিরোজপুর সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে কেক কেটে আনন্দঘন পরিবেশে বর্ষপূর্তি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে রূপালী বাংলাদেশের পিরোজপুর জেলা প্রতিনিধি নাছরুল্লাহ আল কাফীর সঞ্চালনায় বক্তব্য দেন—
পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জিটিভি’র পিরোজপুর প্রতিনিধি মোঃ নাঈম তালুকদার, সাংবাদিক রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সমাজকর্মী মাঈনুল আহসান মুন্না, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ তরিকুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি ও জাতীয় সাপ্তাহিক অপরাধ তথ্য চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক ইউনিয়নের কোষাধক্ষ্য সৈয়দ আল রাজি জোহা, সংগ্রাম পত্রিকার প্রতিনিধি সাইদুল কবির বশিরসহ অন্যান্য বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন— পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি অমিত হাওলাদার, নাগরিক প্রতিদিনের জেলা প্রতিনিধি মোঃ আরিফ বিল্লাহ, সংবাদকর্মী সাদী মোঃ হিমেলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের মাধ্যমে রূপালী বাংলাদেশ স্বল্প সময়েই পাঠকের আস্থা অর্জন করেছে। সংবাদ পরিবেশনের পাশাপাশি সংবাদ সংশ্লিষ্ট সবার খোঁজ-খবর রাখায় তাদের ভূয়সী প্রশংসা করেন বক্তারা। তারা আশা প্রকাশ করেন, পত্রিকাটি গুণগত মান বজায় রেখে ভবিষ্যতেও প্রিন্ট ও অনলাইন—উভয় প্ল্যাটফর্মে এগিয়ে যাবে।

সমাপনী বক্তব্যে রূপালী বাংলাদেশের জেলা প্রতিনিধি নাছরুল্লাহ আল-কাফী বলেন,
“নতুন সময়, নতুন দিন। নবযাত্রার প্রথম বছরপূর্তি উদযাপন করতে পেরে আমি আনন্দিত। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের এই পথচলায় সবার সহযোগিতা কামনা করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *