খুলনা বটিয়াঘাটায় ৩১ দফা বাস্তবায়ন ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্থতা কামানায় দোয়া
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা: খুলনা বটিয়াঘাটায় দেশ নেত্রী বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচনী জনসভা বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র আহবায়ক এজাজুর রহমান শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আজ বিকাল ৩ টায় শুরু হয়ে মাগরিবের আজানের পূর্বে শেষ হয়।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রদল নেতা ও খুলনা-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জিয়াউর রহমান পাপুল, বিশেষ অতিথি: সুলতান মাহমুদ সদস্য খুলনা জেলা বিএনপি, শাকিল আহমেদ দিলু সদস্য খুলনা জেলা বিএনপি, জি.এম.রফিকুল ইসলাম সদস্য খুলনা জেলা বিএনপি, মনিরুজ্জামান লেলিন
সদস্য খুলনা জেলা বিএনপি, আসাবুর রহমান পাইলট সদস্য খুলনা জেলা বিএনপি, আনোয়ার হোসেন আনো সিনিয়র যুগ্ম আহবায়ক খুলনা জেলা স্বেচ্ছাসেবক দল, আল আমিন সানা সাবেক সদস্য সচিব চালনা পৌরসভা বিএনপি, শফিকুজ্জামান মলঙ্গী, সেলিম রেজা হাওলাদার, জসীমউদ্দীন, ইমরান আহমেদ, আসাবুর হাওলাদার, আরিফুজ্জামান দুলু, আজমল হোসেন লিটন, শাকিল হোসাইন, পলাশ মহলদার, কবির আকুন্জি, গজালমারী নবজলমার রাঙ্গেমারী এলাকার যুবনেতা বাদশা ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা ও দাকোপ উপজেলা বিএনপি সহ অত্র এলাকার বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
তারুণ্যের আওয়াজে জনগণের দাবি” ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকারে খুলনা-১ আসনের জনতার মঞ্চে জিয়াউর রহমান পাপুলের নেতৃত্বে উঠল সাহসী কণ্ঠস্বর— ভোটাধিকার, গণতন্ত্র ও শিক্ষার অধিকার রক্ষায় একটাই পথ—ধানের শীষে ভোট দিন।
এই জনসভা শুধু ভাষণ নয়, ছিল এক গণজাগরণের বার্তা।

