খুলনা জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মহোদয়ের খুলনা জেলায় যোগদান ও দায়িত্বভার গ্রহণ।
এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা : আজ শনিবার (২৯ নভেম্বর ২০২৫ খ্রি.) খুলনা জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, মহোদয় খুলনা জেলায় যোগদানের উদ্দেশ্যে পুলিশ সুপারের কার্যালয় খুলনায় উপস্থিত হলে তাঁকে জেলা পুলিশ খুলনার পক্ষ হতে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান খুলনা পুলিশ সুপারের কার্যালয়ের বিভিন্ন দপ্তরের ইনচার্জ ও তার সহকর্মীবৃন্দ।
এসময় জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপার মহোদয়কে গার্ড অফ অনার প্রদান করেন।
গার্ড অফ অনার গ্রহণের পর নবাগত পুলিশ সুপার মহোদয় খুলনা জেলার ঊর্ধ্বতন অফিসার ও ফোর্সদের সঙ্গে পরিচিত হন এবং জেলার দায়িত্বভার গ্রহণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব এস, এম, আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার- (প্রশাসন ও অর্থ), জনাব শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি), জনাব আনিসুজজামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) অতিরিক্ত দায়িত্বে-ট্রাফিক, জনাব আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, (সি-সার্কেল), জনাব মোঃ খায়রুল আনাম, বিপিএম- সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), জনাব সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), জনাব মোঃ আমির হামজা, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), খুলনা জেলাসহ জেলা পুলিশের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ সহ সকল পদমর্যাদার অফিসার ও ফোর্স।

