জুলাই/২৪ অভ্যুত্থনের মানবতাবিরোধী অপরাধ বিচার আসাদুজ্জামান কামালকে ফিরিয়ে এনে শুরু হবে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

অপরাধ তথ্যচিত্র ডেস্ক: জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল কে ফিরিয়ে এনে শুরু হবে, বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শুক্রবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

বিচারে প্রথমে আসাদুজ্জামান কামালের প্রত্যর্পণ শুরু হবে এবং পরে একে একে অন্যদেরও আইনের মুখোমুখি করা হবে। ফেসবুকে শফিকুল আলম লেখেন, আমি গভীরভাবে নিশ্চিত যে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং জুলাই মাসের গণহত্যায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত দেরকে বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি করা হবে। ভারত ইতোমধ্যেই জানিয়েছে, জুলাই মাসের গণহত্যার মামলায় সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য তারা আমাদের (বাংলাদেশের) অনুরোধ খতিয়ে দেখছে। প্রেস সচিব বলেন, আমরা জানি হাসিনার শক্তিশালী সমর্থক রয়েছে। তবুও আমি নিশ্চিত যে আসাদুজ্জামান খান কামাল ‘ঢাকার কসাই’-কে খুব শিগগিরিই বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে। হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে সংঘটিত অপরাধগুলো সম্পর্কে যতদিন যাচ্ছে ততই আলো পড়ছে এবং সেই সাথে গণহত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা বৈশ্বিক গণমাধ্যমের আরো বেশি মনোযোগ আকর্ষণ করবে।

তিনি আরো লেখেন, কামাল বা অন্য আওয়ামী লীগ নেতারা যত অর্থই ব্যয় করুক না কেন, জবাবদিহিতা থেকে চিরতরে পালানোর কোনো সুযোগ থাকবে না। আমরা জাতি হিসেবে যদি জুলাইয়ের গণহত্যার শিকারদের জন্য এবং হাসিনা আমলে সংঘটিত সব মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে দৃঢ় ও মনোনিবেশ থাকতে পারি, তবে যারা এসব ঘটনার জন্য দায়ী, তাদের পক্ষে পরিণতি এড়িয়ে যাওয়া দিন দিন আরো কঠিন হয়ে উঠবে। এটি শুরু হবে কামালকে দিয়ে, এরপর একে একে…।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *