‘আল্লাহকে নিয়ে কটূক্তি’র অভিযোগে মানিকগঞ্জের বাউল শিল্পী ডিবি হেফাজতে

স্টাফ রিপোটার: এবার জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বয়কট করলেন ছাত্র-জনতার অভ্যুত্থানে হাত হারানো যুবক আরজে আতিকুল গাজী। গতকাল বুধবার ২৬ নভেম্বর এক ভিডিও বার্তায় তিনি ভিডিও বার্তায় আতিক বলেন, আজ থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে বয়কট করলাম। আমি লক্ষ্য করছি তারা ঘুরিয়ে-পেচিয়ে তাদের মিথ্যাগুলাকে বলে যাওয়ার চেষ্টা করছে। তারা বলছে মত প্রকাশের স্বাধীনতা। আমরা স্পষ্ট লক্ষ্য করেছি। বাউল সরকার আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তি করেছে। এখানে মত প্রকাশ বলতে কিছু নেই। অবশ্যই মত প্রকাশে স্বাধীনতা থাকতে হবে। তাই বলে কেউ আল্লাহ তালাকে নিয়ে কটূক্তি করবে? তিনি আরো বলেন, আল্লাহ তায়ালার রাসূলকে (সা.) নিয়ে বিরোধিতা করবে। আমি এক মুসলিম ঘরের সন্তান হয়ে কখনও এটা মেনে নিতে পারব না। আজ থেকে এনসিপির সকল কার্যক্রমকে বয়কট করলাম। যতদিন পর্যন্ত এনসিপি তওবা করে তাদের ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে না পারবে; ততদিন পর্যন্ত এনসিপির সকল কার্যক্রম আমার কাছে বয়কট থাকবে।
আটক আবুল সরকার মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের বাসিন্দা। তিনি এলাকায় বাউল শিল্পী ছোট আবুল সরকার নামে পরিচিত। মোশাররফ হোসেন বলেন, সম্প্রতি আবুল সরকারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। পরে ভিডিও দেখে তাকে হেফাজতে নেওয়া হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে, সে সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে ডিবি।” এদিকে আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ আদালত চত্বরে মানববন্ধন করেছে একদল লোক।
আল্লাহকে নিয়ে ‘বাউলের করা কটূক্তি’র অভিযোগে প্রতিবাদ জানিয়েছে দ্য রেড জুলাই নামের একটি প্ল্যাটফর্ম। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বক্তব্য দেন প্ল্যাটফর্মটির সাধারণ সম্পাদক মো. সজীব হোসাইন। তিনি বলেন, ‘এই বাউল আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, কোনোভাবেই যেন তাঁকে মুক্তি দেওয়া না হয়। যদি মুক্তি দেওয়া হয়, তাহলে সারা দেশের ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে আমরা মাঠে নামব।’ এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে মহান আল্লাহর শানে জঘন্য শব্দ ব্যবহার করে ধর্ম অবমাননার সুস্পষ্ট অভিযোগে আবুল সরকার নামক এক বাউলকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তারের ঘটনায় এক শ্রেণির লোক পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।’

মহান আল্লাহ তাআলার ব্যাপারে কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বাউল আব্দুল সরকারের সর্বোচ্চ শাস্তি এবং ব্লাসফেমি আইন প্রণয়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় কারাবন্দি বাউল শিল্পী আবুল সরকারের যথাযথ বিচার দাবি করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ সৈকত। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ দাবি করেন। ‘বাউল সরকারকে মুক্ত করা যাবেনা। দেশের প্রচলিত আইন অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তির বিহিত করতে হবে। সে স্পষ্টত ধর্ম অবমাননা করেছে , আল্লাহ সম্পর্কে জঘণ্য কুৎসা এবং মিথ্যাচার করেছে। এর পরিপ্রেক্ষিতে মুসলমানরা ক্ষিপ্ত হয়েছে (গায়ে হাত তোলা আমি সমর্থন করিনা, বাট আপনাকে ধর্মপ্রাণ মুসকমানদের দিকে ছুঁড়ে দেয়া মারাত্মক উসকানিটাও ফোকাস করতে হবে)।’

বাউল আবুল সরকার সেই মন্তব্যে আল্লাহর প্রথম সৃষ্টি কোনটি, তা নিয়ে আলোচনা করেছিলেন। তার সেই সব দাবিকেও খণ্ডন করেছেন আসিফ। তিনি লিখেছেন, ‘বাউলের মিথ্যাচারের ব্যাখ্যা- ইসলামী আকীদা অনুযায়ী কোনো সহীহ ও নির্ভরযোগ্য দলিলে সুনির্দিষ্টভাবে বলা নেই যে আল্লাহ আরশ, রূহ বা নূর এর মধ্যে কোনটি আগে সৃষ্টি করেছেন। তবে সহীহ হাদীস ও উলামাদের ব্যাখ্যা থেকে যেটুকু জানা যায় তা হলো -‘আল্লাহ ছিলেন, আর তাঁর সাথে কিছুই ছিল না। আর তাঁর আরশ ছিল পানির উপর।’ সহীহ আল-বুখারি (হাদীস ৭৪১৮)

অর্থাৎ আরশ সৃষ্টির সময় পানি ছিল, কিন্তু এরও আগে আল্লাহ ছিলেন, আরশ ছিল না। আল্লাহর নূর (আল্লাহর নিজস্ব সত্তার নূর) — এটি সৃষ্ট নয়। কিন্ত – জায়গার আলো/বিশ্বজগতের আলো – এগুলো সৃষ্টি।

একটি হাদীসে প্রায়ই ভুলভাবে বলা হয়- ‘আল্লাহ প্রথমে আমার নূর সৃষ্টি করেছেন’ — এটি জাল বা অতি দুর্বল বলে মুহাদ্দিসরা মত দেন। তাই এটিকে দলিল হিসেবে ব্যবহার করা যায় না। রূহ সম্পর্কে নিশ্চিত জ্ঞান নেই, কারণ কুরআনে সরাসরি বলা হয়েছে – ‘তোমরা রূহ সম্পর্কে অল্প জ্ঞান পেয়েছ।’ ( সূরা আল-ইসরা ১৭:৮৫)

রূহ কবে সৃষ্টি হয়েছে এ সম্পর্কে কোন সহীহ দলিল নেই। রূহ এক রহস্যময় সৃষ্টি, আল্লাহ তার বিস্তারিত মানুষকে জানাননি। আরশ প্রথম দিকের সৃষ্টিগুলোর একটি, পানি থাকার সময় ছিল—সহীহ হাদীস আছে। নূর আল্লাহর নূর সৃষ্ট নয়; অন্য নূর কখন সৃষ্টি হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট দলিল নেই। রূহ কখন সৃষ্টি হয়েছে, তা আল্লাহ জানেন; কোনো স্পষ্ট সহীহ দলিল নেই। কোনটি আগে সৃষ্টি হয়েছে ‘আরশ, রূহ, নূর’ এ বিষয়ে কোনো সহীহ দলিল নেই। কুরআন বলছে- ‘এরপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন, আর তা ছিল ধোঁয়া (دخان)।’ সূরা ফুস্সিলাত ৪১:১১। এই ‘ধোঁয়া’ ছিল আকাশ–পৃথিবী সৃষ্টির শুরুর অবস্থা। অর্থাৎ সৃষ্টি প্রক্রিয়ার প্রথম ধাপ ছিল ধোঁয়ামূলক বস্তু। পানি ছিল প্রথম দিকের সৃষ্ট বস্তুগুলোর একটি। কুরআন বলছে- “আর সব জীবন্ত বস্তু আমি পানি থেকে সৃষ্টি করেছি।” সূরা আম্বিয়া ২১:৩০। পানি সৃষ্টি খুব প্রাচীন, প্রথম সৃষ্টির একটি—কিন্তু “প্রথমটিই” বলা হয়নি।

রাসূল (সা:) বলেছেন – “আল্লাহ প্রথমে কলম সৃষ্টি করেন।” (আবু দাউদ, তিরমিযী—হাদীস “হাসান সহীহ”)। প্রথম সৃষ্টি হলো কলম (হাদীস অনুযায়ী), কুরআন এ বিষয়ে সরাসরি কিছু বলে না।’ ‘বাউল সরকার কোথা থেকে এসব আজে বাজে তথ্য পেলো সেটা পুলিশকে বের করতে হবে এবং আমাদের জানাতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *