শেরপুরের নকলায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের নকলায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস পালন ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। ২৫ নভেম্বর মঙলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ও সভা হয়। উপজেলা প্রশাসন সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।

বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমান ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম সারোয়ার, সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক গোলাম মাসুম, স্থানীয় সার ব্যবসায়ী আমিনুল ইসলাম ডিলার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এসএম মাসুম প্রমুখ।

সভায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন ও মহান বিজয় দিবস উদযাপনে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *