মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখা।
এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা: মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে এমইউজে’র নবনির্বাচিত সভাপতি রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানাসহ কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মহানগর ছাত্রশিবির নেতৃবৃন্দের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন, সেক্রেটারি রাকিব হাসান, দপ্তর সম্পাদক ইসরাফিল হোসেন, প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ, এইচআরডি সম্পাদক কামরুল হাসান, পাঠাগার সম্পাদক সেলিম বিন আব্দুস সালাম, মাদরাসা সম্পাদক হাফেজ মুজাহিদুল হক, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, সমাজসেবা সম্পাদক হাফেজ নাঈম হোসাইনসহ খুলনা মহানগর শাখার অন্তর্গত বিভিন্ন ক্যাম্পাস ও থানা দায়িত্বশীলবৃন্দ।

