সরাইল থানা পুলিশ কর্তৃক ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার; ০১ মাদক কারবারী গ্রেফতার
মশিউর রহমান ঃ
অদ্য ২১/১১/২০২৫ খ্রি. দুপুর ১৫:০০ ঘটিকায় সরাইল থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় অভিযান পরিচালনা করে অত্র থানাধীন শাহবাজপুর এলাকা হতে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা:
১। মোঃ সবুজ মিয়া (৫০)
পিতা- মৃত আবদুল লতিফ
মাতা- মৃত আমেনা খাতুন
সাং- মাজ্জাইল(মোল্লাবাড়ী)
থানা- ঈশ্বরগঞ্জ
জেলা- ময়মনসিংহ
এ সংক্রান্তে সরাইল থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।

