পিরোজপুরে ১৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় ১৩ কেজি গাঁজাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে ইন্দুরকানী থানা পুলিশ । রোববার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত তল্লাশি অভিযানের সময় তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. মাহবুব মোল্লা ওরফে বাবু (৩৮)। তিনি একটি মিনি ট্রাকে করে গাঁজা বহন করছিলেন বলে জানায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানি থানার এসআই সুমন মুন্সী ও তার সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ট্রাকসহ তাকে আটক করেন। পরে ট্রাকের ভেতর থেকে ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ইন্দুরকানি থানার ওসি মো. আহসান কবির বলেন, “আটক মাহবুব মোল্লা ওরফে বাবু পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *