তারাকান্দায় একটি ব্রীজের অভাবে দুই গ্রামের মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।

মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার। সরেজমিনে ঘুরে দেখা গেছে যে তারাকান্দা উপজেলার কামারগাও ইউনিয়নের রাজধারীকেল হইতে হরিয়াতলা সড়কের কাপুড়িয়া খালের উপর সেতু না থাকায় দুই গ্রামের মানুষের চরম দুর্ভোগ পোহাচ্ছে হচ্ছে। এছাড়াও হরিয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতী শিশুরা বাঁশের সাঁকো পারাপার হয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করতে হয়। বর্ষা মৌসুমে দুই গ্রামের মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়। এলাকাবাসী সহ কামারগাও ইউনিয়নের জনসাধারণ ও গ্রামের এলাকাবাসী সহ শিক্ষার্থীদের দাবি কাপুরিয়া খালে একটি ব্রীজ নির্মানের। বিষয়টি অবগতির জন্য মাননীয় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ব্রীজ নির্মানের জোর দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *