আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৪৪ (চুয়াল্লিশ) কেজি গাঁজা উদ্ধার; ০১ মাদক কারবারী গ্রেফতার:

মশিউর রহমান ঃ
অদ্য ২১/১১/২০২৫খ্রিঃ তারিখ সকাল ১২:৩০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অত্র থানাধীন চরচারতলা এলাকা হতে ০১টি পিকআপ আটক করে। এ সময় পিকআপ তল্লাশী করে ৪৪(চুয়াল্লিশ) কেজি গাঁজা সহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা:
১। মোঃ দেলোয়ার হোসেন (২৬)
পিতা-মৃত আব্দুল সোবহান
মাতা- রেজিয়া বেগম
বর্তমান সাং- পীর বাড়ী, জিল্লু মিয়ার বাসার ভাড়াটিয়া
থানা- সদর
জেলা- ব্রাহ্মণবাড়িয়া
স্থায়ী ঠিকানাঃ-খাজুরিয়া বড়বাড়ী
থানা- সেনবাগ
জেলা-নোয়াখালী

এ সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *