খুলনা বটিয়াঘাটায় রূপান্তরের আয়োজনে পলিথিন প্লাস্টিক প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত

সেখ রাসল, ব্যুরো চিফ, খুলনা: বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদ হলরুমে রুপান্তরের আয়োজনে, পলিথিন  ওপ্লাস্টিক প্রতিরোধে বিভিন্ন মুদি ব্যবসায়ীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার সকাল ১১ টার সময়। নজরুল ইসলামের সভাপতিত্বে, ও উদয় সংকরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অন্যদা শঙ্কর, প্রধান শিক্ষক হোগলবুনিয়া হাটবাটি মাধ্যমিক বিদ্যাপীঠ, রূপান্তরের প্রজেক্ট অফিসার শাকি রিজওয়ানা, দৈনিক জন্মভূমি ও দৈনিক সংগ্রামের বটিয়াঘাটা প্রতিনিধি তরিকুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন, সুন্দরবন ইয়ুথ গ্রুপের আলাউদ্দিন, তাসনিম, রাজিয়া, অনন্যা, ছন্দা, শাহাবুদ্দিন, রিমন, সোহাগ, সহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে ৩৩ জন মুদি ও সবজি ব্যবসায়ীদের মাঝে ৫০ পিস করে পচনশীল দ্রব্য দিয়ে তৈরি বাজারের ব্যাগ বিনামূল্যে বিতরণ করা হয়। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন আমরা সকলের প্রচেষ্টার মাধ্যমে সামাজিক ও পারিবারিক ভাবে পলিথিন ও প্লাস্টিক কে বয়কট করলে পরিবেশকে পলিথিন ও প্লাস্টিক মুক্ত করতে পারব।  আর আমরা এখন থেকে পদক্ষেপ না নিলে পরিবেশের ভারসাম্য ঝুঁকিতে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *