খুলনা বটিয়াঘাটায় অবৈধভাবে রাস্তা আটক রাখার প্রতিবাদে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা: খুলনার বটিয়াঘাটায় অবৈধভাবে রাস্তা আটক রাখার প্রতিবাদে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ চত্বরে। আজ রবিবার ১২ টার সময় অনুষ্ঠিত হয়। 
উক্ত মানববন্ধনে বটিয়াঘাটা উপজেলার ৪ নং সুরখালী ইউনিয়নের জাফর দফাদারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর গণস্বাক্ষরিত একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারক লিপিতে উল্লেখ করেন ইউনিয়নের ৪ নং সুরখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ল্ডের কাটাখালি গাওঘরা সীমানা দিয়ে বছরের ঊর্ধ্বে জনগণের চলাচলের রাস্তাটি জাফর দফাদার তার ক্ষমতার জোরে আটকে দেওয়ায় জনদুর্ভোগ সৃষ্টি হয়। যার ফলে এলাকার লোকজনের বিলে/জমিতে যাওয়ার রাস্তাটি বন্ধ হয়ে যায়। গত ২০-১১-২০২৫ তারিখে এ বিষয়ে স্থানীয়ভাবে সালিশ মীমাংসা চেষ্টা করা হলেও সালিশের এক পর্যায়ে দফাদার হামলা চালায় ও মারপিট করে একই এলাকার শাহিন বিশ্বাসকে। এলাকাবাসীরা ক্ষুদ্ধ হয়ে তাকে ধাওয়া করলে সে ছুটে পালাবার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত লেগে আহত হন। পরবর্তীতে সেই ঘটনাকে কেন্দ্র করে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চেষ্টা চালাচ্ছে। মানববন্ধনে অংশগ্রহণকারী শত শত নারী পুরুষ দের মধ্যে বক্তব্য রাখেন কারিমুল ইসলাম, জাহিদুল ফকির, বি এম শহিদুল ইসলাম, আব্দুল কুদ্দুস, আলাউদ্দিন সহ আরো অনেকে। বক্তারা বলেন জাফর দফাদারকে তার পদ থেকে সরিয়ে দিয়ে সৎ যোগ্য লোক নিয়োগ ও রাস্তাটি উন্মুক্ত করার জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *