ইয়াবাসহ ২ জন মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি
এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা: খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় মহানগর গোয়েন্দা পুলিশ ২১ নভেম্বর ২০২৫ তারিখ রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে আসামী ১) মোঃ আল আমিন আকন (২৫), পিতা-মোঃ মাহাবুব আকন, সাং-বড় মাছুয়া, থানা-মঠবাড়িয়া, জেলা-পিরোজপুর, এ/পি সাং-তৈয়বা কলোনী, থানা-খালিশপুর, এবং ২) সৌরভ মোহাম্মদ সালমান (২২), পিতা-মৃত লিটন হোসেন, সাং-খালিশপুর হাউজিং, থানা-খালিশপুর, খুলনাদ্বয়কে ১৪০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

