খুলনায় কথোপকথনকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম
ব্যুরো চিফ, খুলনা: খুলনা মহানগরীর সদর থানাধীন নিরালা হাজী বাড়ি ছবেদাতলা এলাকায় এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুষ্কৃতিকারী লাদেনের স্ত্রীর সঙ্গে ভিকটিম নাঈমের কথোপকথনকে কেন্দ্র করে পূর্ব থেকে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে শুক্রবার দুপুর থেকে নাঈমকে আটকে রেখে পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম অবস্থায় ফেলে যায় হামলাকারীরা। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টা ৫৫ মিনিটে সার্জারি (৯+১০) ওয়ার্ডে ভর্তি করা হয়।
ভিকটিমের তথ্য, নাম: নাঈম (২৬)পিতা: রফিক কাজী ঠিকানা: নন্দনপুর, রূপসা, খুলনা আহতমলাকারীদের পরিচয় কুদ্দুস (৩৫)পিতা: অজ্ঞাত, ঠিকানা: বউবাজার, রূপসা, খুলনা লাদেন (২৫) পিতা: অজ্ঞাত, ঠিকানা: বউবাজার, রূপসা, খুলনা,
সবুজ (২৪) পিতা: অজ্ঞাত, ঠিকানা: বউবাজার, রূপসা, খুলনা সাথে আরও একজন অজ্ঞাত দুর্বৃত্ত, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার পর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

