রাজশাহী পুঠিয়ায় ৩৭৯ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৭৯ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মাহিন (২৪)-কে গ্রেফতার করেছে র্যাব-৫। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে মাহিনকে গ্রেফতার করে। এসময় তার কাছে থাকা শপিং ব্যাগ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল এবং মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব জানায়, মাহিন স্থানীয় মাদক চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। গ্রেফতারের পর তার বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

