চট্টগ্রাম-৯ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ফজলুল হকের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম চকবাজারস্থ ঐতিহাসিক প্যারেড মাঠ থেকে গতকাল চট্টগ্রাম-৯ (বাকলিয়া, কোতোয়ালি, চকবাজার ও ডবলমুরিং আংশিক) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা: এ কে এম ফজলুল হকের সমর্থনে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে।
শোভাযাত্রার উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, ডা: এ কে এম ফজলুল হক একজন সৎ, শিক্ষিত ও সমাজমুখী ব্যক্তি। জনগণের অধিকার রক্ষায় তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমরা বিশ্বাস করি, চট্টগ্রাম-৯ আসনের জনগণ উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক রাজনীতির পক্ষে তার হাতকে শক্তিশালী করবেন।’
মোটরসাইকেল শোভযাত্রার নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা: এ কে এম ফজলুল হক। উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম ৯ আসন কমিটির পরিচালক ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফুর রহমান, কোতোয়ালি থানা আমির আমির হোছাইন, ডবলমুরিং থানা আমির ফারুকে আজম, চকবাজার থানা আমির আহমদ খালেদুল আনোয়ার, বাকলিয়া থানা আমির সুলতান আহমদ, বাকলিয়া থানা নায়েবে আমির আবুল মনসুর, কোতোয়ালি থানা নায়েবে আমির অধ্যাপক আব্দুলজ্জাহের, চাকবাজার থানা নায়েবে আমির আব্দুল হান্নান, কোতোয়ালি সেক্রেটারি মোস্তাক আহমদ, চকবাজার থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী, চট্টগ্রাম ৯ আসন কমিটির সদস্য সচিব তৌহিদ আজাদসহ বিভিন্ন পেশার মানুষ। বিজ্ঞপ্তি।
শোভাযাত্রাটি চকবাজারস্থ প্যারেড মাঠ থেকে শুরু হয়ে কিউ সি পেট্রোল পাম্প, জামালখান, লালখান বাজার, টাইগারপাস, নিউমার্কেট মোড়, কোতোয়ালি মোড়, ফিরিঙ্গে বাজার, নতুন ব্রিজ, বাকলিয়া এক্সেস রোড, চন্দনপুরা, চকবাজার, প্রবর্তক মোড়, মেহেদীবাগ হয়ে ওয়াসা জামিয়াতুল ফালাহ গিয়ে শেষ হয়।

