শেরপুরের নালিতাবাড়ীতে ভিক্ষুকের মরদেহ উদ্ধার

জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে শফিকুল ইসলাম (৬০) নামে এক ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার যোগানিয়া ইউনিয়নের কাপাসিয়া এলাকায় মালিঝি ব্রিজ সংলগ্ন একটি ডোবা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। শফিকুল নয়াবিল ইউনিয়নের বাদলাকুড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায় বুধবার সকালে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন শফিকুল। এরপর তিনি আর বাড়িতে ফিরেননি। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে শফিকুলের ছেলে রাজিব মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য শেরপুর জেলাসদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি সোহেল রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *