রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনসার সদস্য কর্তৃক ভুয়া ডাক্তার আটক
মশিউর রহমান ঃ গতকাল ১৯ নভেম্বর রাতে, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩ নং ওয়ার্ডে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দেওয়ার সময় এক ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে ডিউটিরত অঙ্গীভূত আনসার সদস্য মোঃ শাহিনুর রহমান এবং মোঃ তাজুল ইসলাম বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন।
পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হয় তিনি একজন প্রতারক ও ভুয়া ডাক্তার। তার নাম সোহাগ আলী (১৭) এবং সে রাজশাহীর বাগমারার বাসিন্দা। হাসপাতাল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের নিকট হস্তান্তর করে।

