বিজয়নগর থানা পুলিশ কর্তৃক ৩০(ত্রিশ) কেজি গাঁজা উদ্ধার; ০১ মাদক কারবারী গ্রেফতার:

মশিউর রহমান ঃ ১৮/১১/২০২৫ খ্রি. ভোর ০৪.৩০ ঘটিকায় বিজয়নগর থানা পুলিশের একটি টিম থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চান্দুরা এলাকা হতে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ৩০(ত্রিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা:১। মোঃ তোফাজ্জল হোসেন (২৫) পিতা- রমজান মিয়া, মাতা- পারভীন বেগম
সাং- আলাদাউদপুর, ইউপি- চান্দুরা, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। এ সংক্রান্তে বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *