পার্বতীপুরে ক্ষুদ্র- নৃগোষ্ঠীর মাঝে আর্থিক অনুদান বিতরণ
মোঃ মমিনুল ইসলাম, পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ১৯ নভেম্বর বেলা ১ টা ৩৩ মিনিটে উপজেলা কনফারেন্স রুমে ক্ষুদ্র-নৃগোষ্টীর মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
জানা যায়, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০টি ইউনিয়নের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ২৮ জন গরীব অসহায় ব্যক্তি ও ২৮ জন গরীব অসহায় ছাত্রছাত্রীসহ মোট ৫৬ জনের মধ্যে প্রত্যেককে ২ হাজার করে মোট ১ লক্ষ ১২ হাজার টাকা বিতরণ করা হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্যে নৃ-গোষ্ঠীর উদ্দেশ্য বলেন, আপনারা সংসারের উন্নয়নের জন্য পরিশ্রম করে, শ্রম কে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করেন, ঠিক তেমনি আপনার ছেলে মেয়েদের প্রতি নজর রাখবেন । তারা কী করছে,কোথায় যাচ্ছে অযথা কোথায় সময় নষ্ট করছে, নাকি জুয়ার আসর কিংবা চুয়ানি খেয়ে পড়ে আছে। এ সবে নজর রাখতে হবে অভিভাবক হিসাবে। তাদের কে নিয়মিত স্কুলে পাঠান। এক সময় লেখাপড়া করে তারাও প্রতিষ্টিত হবে। এই জন্যে সঠিক সময়ে নজরদারি করা প্রত্যেক পিতা-মাতার দায়িত্ব। তবেই ছেলে মেয়েদের জীবনে আর কষ্ট থাকবে না। এভাবেই যদি প্রতিটি স্তর থেকে সফলতা অর্জন করা যায়। তবেই সমাজ, দেশ, জাতির উন্নয়ন হবে বলে আশা করছি। এছাড়াও তিনি নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের যে কোনো সমস্যা সমাধানের ব্যাপারে সার্বিক সহযোগিতা আশ্বাস প্রদান করেন। উক্ত অনুষ্ঠানটির আয়োজক ছিলেন উপজেলা সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ।

