ঝিনাইদহে আলী আজম আবুবকর-এর নির্বাচনী গণসংযোগ

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা – ঝিনাইদহ জেলা আমীর ও ঝিনাইদহ-২ (হরিনাকুন্ডু–সদর) আসনের এমপি পদপ্রার্থী আলী আজম মোঃ আবুবকর বুধবার বিকেলে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ করেন। এ সময় জেলা নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম, জেলা বাইতুল মাল সম্পাদক তাজুল ইসলাম, শহর শাখার নায়েবে আমীর হাসান হাফিজুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসংযোগে জেলা আমীর আলী আজম মোঃ আবুবকর বলেন, আমার নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় আমার পোস্টার–ফেস্টুন ছিড়ে ফেলা হচ্ছে। যারা এ কাজ করছে তারা চায় না সুষ্ঠু নির্বাচন হোক। বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি, তারা আশ্বস্ত করেছেন—দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *