১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
ব্রাহ্মণবাড়িয়া মশিউর রহমান: ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ শনিবার (১৫ নভেম্বর) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১২০ কেজি (৩ মণ) গাঁজা ও ৪০ বোতল ভারতীয় স্কফ সিরাপ উদ্ধারপূর্বক ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ৯টায় আশুগঞ্জ থানা পুলিশ অত্র থানাধীন দূর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা বাসস্ট্যান্ড এলাকা হতে ১টি পিকআপ আটক করেন।
এ সময় পিকআপ তল্লাশী করে ১২০ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয। গ্রেফতারকৃত আসামী মো. সুমন মিয়া (২৮), পিতার নাম- রাশেদ মিয়া সাং কসবা থানার আড়াইবাড়ী এলাকায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে ১টি মাদক মামলা রয়েছে। অপরদিকে, শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ১জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত হতে ৪০ (চল্লিশ) বোতল স্কফ সিরাপ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী মো. লিটনের বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জে
পুলিশ জানায়, ভিন্ন অভিযানে আটক ২ মাদক কারবারিসহ এ সংক্রান্তে আশুগঞ্জ থানায় ২টি মাদক মামলা রুজু হয়েছে।

