সুন্দরবনসংলগ্ন শ্যামনগরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ এক ব্যক্তির আটক

মশিউর রহমান সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও গুলাবারুদসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কালিগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যরা শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা যায়, সেনাবাহিনীর একটি বিশেষ টিম গোপন তথ্যের ভিত্তিতে ছোট টেংরাখালী এলাকায় তল্লাশি চালায়। এসময় একটি সিঙ্গেল ব্যারেল বন্দুক, ২৭ রাউন্ড শটগানের গুলি এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মোঃ সাইফুল ওয়াদুদ (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর গ্রামের মৃত আবু বক্কর সরদারের ছেলে।

অভিযান পরিচালনাকারী সদস্যরা জানান, সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সাইফুল ওয়াদুদ পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলাবারুদ জব্দ করে সেনাবাহিনীর ক্যাম্পে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, আটক সাইফুল ওয়াদুদ ২০১৭ সালেও হরিনগর বাজার এলাকা থেকে র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন।

পরবর্তীতে সোমবার (১৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলাবারুদ থানায় জমা দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *