বটিয়াঘাটায় সূচনা স্বাস্থ্য ও শিক্ষা ফাউন্ডেশন “মানুষ মানুষের জন্য সুচনা সবার জন্য” প্রতিপাদ্যকে সামনে রেখে শুভ উদ্বোধন
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা: খুলনার বটিয়াঘাটা উপজেলা নাহারীতলা মোড়ে, অবস্থিত সূচনা স্বাস্থ্য ও শিক্ষা ফাউন্ডেশন “মানুষ মানুষের জন্য সুচনা সবার জন্য” প্রতিপাদ্যকে সামনে রেখে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। আজ সোমবার বিকাল ৩ টার সময়। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির এম ডি,হামিমুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকতা আবু বকর মোল্লা, উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম, হেডকোয়ার্টার পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবদুলাল, বটিয়াঘাটা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক ও বটিয়াঘাটা সদর ইউনিয়নের জামায়াতে ইসলামের সভাপতি তরিকুল ইসলাম, নাগরিক পার্টি নেতা এডভোকেট প্রশান্ত কুমার, মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক সুরঞ্জন কুমার, বাজার মসজিদের ইমাম হাফেজ মাহবুবুর রহমান, হাফেজ হেদায়েতুল্লাহ, সাংবাদিক সোহরাব হোসেন মুন্সী, ইমরান হোসেন, সেখ রাসেল, খাইরুল ইসলাম নোমানী সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিষ্ঠানটির সার্বিক খোঁজ খবরও কর্মপরিকল্পনার দিক নির্দেশনা দেন।

