ঝিনাইদহ জমিজমা বিরোধের জেরে কেন্দ্র করে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা।

মোঃ সুরুজ-ঝিনাইদহ প্রতিনিধি। ঝিনাইদহ সদর উপজেলা কালা লক্ষীপুর গ্রামে জমি জমা বিরোধের জেরে কেন্দ্র করে সংঘর্ষে মাহাবুল হোসেন নামে এক যুবক নিহত হোন। নিহত মাহাবুল হোসেন কালা লক্ষীপুর গ্রামের সাত্তার বিশ্বাসের ছেলে তিনি কম্বোডিয়া প্রবাসী ছিলেন সম্প্রতি ছুটিকে বাড়ীতে এসেছিলেন। স্থানীয় রা জানান হুমায়ুন সমর্থক রা সিরাজ মোল্লার কাজ থেকে জমি লীজ নিয়ে চাষ আবাদ করতেন জিয়ারুল ইসলামের সমর্থন বাটুল বিশ্বাস সম্প্রতি সিরাজ মোল্লা তার জমি ফেরত নিতে বাটুল বিশ্বাস কে লীজের টাকা ফেরত দেয়,কিন্তু ঐ জমিতে ফসলের আবাদ থাকায় ফসল না তুলা পর্যন্ত জমি ফেরত দিতে আপত্তি করে বাটুল বিশ্বাস, এ নিয়ে সিরাজ মোল্লার লোকজন জমি দখল নিতে শনিবার সকালে জড়ো হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, পরে মাঠ থেকে একা বাড়ি ফেরার পথে বাটুল বিশ্বাসের সমর্থন কম্বোডিয়া প্রবাসী মাহাবুল হোসেন কে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সিরাজ মোল্লা ও হুমায়ূনের সমর্থন রা, পরে স্থানীয় রা মাহাবুল হোসেন উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন সেখানে বেলা ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থা মারা যায়। ইউরোপী সদস্য আলম মিয়া বলেন জমিজমা নিয়ে বিরোধের বিষয় শুক্রবার দিবাগত-রাতে স্থানীয় মাতব্বর সহ আমরা উভয় পক্ষ নিয়ে বসেছিলাম শনিবার সকালে এ বিষয় মিমাংসার হওয়ার কথা ছিলো, কিন্তু তার আগে উভয় পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন জমিজমা লিজ নেওয়া কেন্দ্র করে একজন নিহত হয়েছেন মরদেহ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়র করেনি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *