শেরপুরের নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল জব্দ, আটক ২
জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের নকলায় ৯ বোতল ভারতীয় মদসহ একটি মোটর সাইকেল জব্দ এবং ২ জনকে আটক করেছে নকলা থানা পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) রাতে ঢাকা-নালিতাবাড়ী আঞ্চলিক মহাসড়কের নকলা উপজেলার ধনাকুশা পুরাতন বাজার এলাকা থেকে ওই মদসহ মোটরসাইকেল জব্দ এবং ২ জনকে আটক করা হয়।
আটক হওয়া ব্যাক্তিরা হলেন শেরপুর সদর উপজেলার আন্ধারিয়া কামারপাড়া এলাকার সিরাজ মিয়ার ছেলে হানিফ মিয়া (৪০) এবং আন্ধারিয়া বানিয়াপাড়া এলাকার আবদুস ছালামের ছেলে নুরুজ্জামান (৪৫)।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ঢাকা-নালিতাবাড়ী আঞ্চলিক মহাসড়কের ধনাকুশা পুরাতন বাজার এলাকায় নালিতাবাড়ী থেকে আসা একটি মোটরসাইকেলের গতিরোধ করা হয়। পরে মোটরসাইকেলের চালক ও আরোহীর হেফাজতে থাকা ৯ বোতাল ভারতীয় মদসহ মোটরসাইকেলটি জব্দ এবং মোটর সাইকেলের চালক ও আরোহীকে আটক করা হয়। রবিবার (১৬ নভেম্বর) মোটর সাইকেলের চালক ও আরোহীর বিরুদ্ধে থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হজতে পাঠানো হয়েছে।

