পার্বতীপুরে আশ্রয়ণ প্রকল্পে অগ্নিকাণ্ডে ১০ বাড়ি ভস্মীভূত

মোঃ মমিনুল ইসলাম , পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুরের মধ্যাপাড়া পুরাতন আশ্রয়ণ প্রকল্পে মিটার বিস্ফোরণজনিত শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি পরিবারের বাড়ীঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে পাশের উপজেলার বদরগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই লেলিহান শিখায় ১০টি ঘর ও আসবাবপত্র পুড়ে যায়।

স্থানীয়দের দাবি, ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা।
ক্ষতিগ্রস্ত বুলু মিয়া, লোকমান, রমজানসহ অনেকে সর্বস্ব হারিয়ে চরম হতাশায় পড়েছেন।

এ বিষয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *