জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইসলামপুরে ছাত্রদলের শোভাযাত্রা ও আলোচনা সভা
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরের ইসলামপুর ছাত্রদলের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে ভার্চুয়াল বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি’র মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু। উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদমান সাকিব রিফাদ সভাপতিত্বে ও সদস্য সচিব শাকিল আহম্মেদ পাপনের সঞ্চালনায় এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সহ সভাপতি একেএম শহিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার, ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান হাসমত, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, সরকারি ইসলাসপুর কলেজ শাখার ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল রাব্বিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এতে বিএনপি, যুবদল,ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

