বটিয়াঘাটায় দৈনিক ভোরের চেতনার ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা: আজ শনিবার বিকাল ৩ টার সময় খুলনার বটিয়াঘাটা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয় ঢাকা থেকে প্রকাশিত “দৈনিক ভোরের চেতনা” পত্রিকার ২৭ তম বছরে পদার্পণ উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কেটে অনুষ্ঠানটি পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিমের পক্ষ থেকে সাব ইন্সপেক্টর রুবেল, সভাপতিত্ব করেন অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস প্রতিষ্ঠাতা সভাপতি বটিয়াঘাটা প্রেসক্লাব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “দৈনিক ভোরের চেতনার” উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম, এছাড়া বটিয়াঘাটা প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক সোহরাব হোসেন মুন্সী, ইমরান হোসেন, আলমগীর হোসেন, সেখ রাসেল, শাহাবুদ্দিন দোলন, রুবেল গোলদার সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *