ময়মনসিংহ ২ আসনে কর্মসূচি ও সামাজিক অনুষ্ঠান।

মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার। ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে দলীয় কর্মসূচি ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান সহ সাধারণ ভোটারদের সাথে দেখা সাক্ষাৎ করে ব্যস্ত সময় পারি দিচ্ছেন ময়মনসিংহ ২, ফুলপুর তারাকান্দা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার। তিনি সকাল থেকে রাত অবধি নির্বাচনী এলাকার পৌরসভা সহ তারাকান্দা উপজেলার দশটি ইউনিয়নের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করে যাচ্ছেন। তিনি এছাড়াও সর্বস্তরের ভোটারদের সাথে দেখা সাক্ষাৎ করে কৌশল বিনিময় করছেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ব্যস্ত সময় পাড়ি দিচ্ছেন। তিনি ফুলপুর তারাকান্দায় উন্নয়নের নানাবিধ পরিকল্পনা তুলে ধরেন। এসময় দলীয় মনোনয়ন পাওয়ায় চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মোতাহার হোসেন তালুকদার তারাকান্দা উপজেলার দশটি ইউনিয়নে ও ফুলপুর পৌরসভা সহ বিশটি ইউনিয়নের ভোটারদের সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। তিনি গত বৃহস্পতিবার বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভায় বলেন ১৭ বছর দুঃশাসনের মধ্য দিয়ে রাজপথে ছিলাম। আওয়ামী ফ্যাসিবাদ শাসন থেকে আপনাদের সহযোগিতায় দেশকে মুক্ত করেছি। আপনাদের ভালোবাসা নিয়েই ইনশাআল্লাহ ধানের শীষের জয় হবে। মোতাহার তালুকদার আরো বলেন ফুলপুরের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন সহ ফুলপুর তারাকান্দা স্বাস্থ্য খাতে দূর্নীতি মুক্ত করা হবে ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *