শেরপুরে ৩ বেকারি মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা
জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের নকলায় বিএসটিআই এর লাইসেন্স না থাকা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও সংরক্ষণের অপরাধে ৩টি বেকারির সংশ্লিষ্ট ব্যাক্তিদের ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ নভেম্বর) দুপুরে নকলা পৌরসভার জালালপুর মহল্লায় রাতুল বেকারি, আল-মমিন বেকারি এবং আল-কাইয়ুম বেকারিতে ওই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান বিএসটিআই এর লাইসেন্স না থাকা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও সংরক্ষণের অপরাধে ৩টি বেকারির সংশ্লিষ্ট ব্যাক্তিদের ২৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে এধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান নির্বাহ মাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। অভিযানকালে বিএসটিআই এর ফিল্ড অফিসার ও নকলা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

