জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক ১০(দশ) কেজি গাঁজা উদ্ধার; ০৩ মাদক কারবারী গ্রেফতার:

মশিউর রহমান ঃ অদ্য ১২/১১/২০২৫খ্রি. দুপুর ১৩.২০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সদর থানাধীন বাসুদেব ইউনিয়নের বরিশল এলাকা হতে ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজতে থাকা ১০(দশ) কেজি গাঁজা উদ্ধার করা হয় । উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ হানিফ মিয়ার বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *