খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের নবীন বরণ অনুষ্ঠানে পুলিশ কমিশনার
এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা: আজ ১২ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের আয়োজনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ-২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার মহোদয় বলেন, শিক্ষা এমন এক শক্তি, যা মানুষকে শুধু জ্ঞানী করে তোলে না, তাকে মানবিক, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবেও গড়ে তোলে। সেজন্য তোমাদের পাড়ালেখায় মনোযোগী হতে হবে। মোবাইল ফোন থেকে দুরে থাকতে হবে। বন্ধু নির্বাচনে খেয়াল রাখতে হবে যে বন্ধু খারপ কিছু অফার করে সে কিন্তু প্রকৃত বন্ধু না। এখন তোমার জীবন গড়ার সময় এজন্য সময়কে অপচয় না করে সময়কে কাজে লাগানোর আহবান করেন। নিজেকে জানার মাধ্যমে যে যে কাজে পারদর্শী সে ব্যাপারে মনোযোগী হওয়ার জন্য পরামর্শ এবং উৎসাহ প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মোঃ আব্দুল করিম।
এসময় খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ বদিউজজামান, প্রফেসর এ.টি.এম. বদরুজ্জামান, জনাব মোহাঃ সালাহুদ্দীন, প্রভাষক, দর্শন, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

