চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৪০ (চল্লিশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গ্রেফতার-০১(এক) জন।

মশিউর রহমান ঃ চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে সৌমিত্র সাহা সঙ্গীয় অফিসার এএসআই(নিঃ) মোঃ আবু আল ইমরান সঙ্গীয় ফোর্সসহ আজ ০৮ নভেম্বর ২০২৫ তারিখ বিকাল ১৬:০৫ ঘটিকায় দর্শনা থানাধীন বেগমপুর ফুলতলা তিন রাস্তার সামনে পাঁকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ মেহেদী হাসান বিপ্লব(১৯), পিতা-নূর আলম,সাং-উথলী, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা’কে গ্রেফতার পূর্বক আসামীর হেফাজত হতে ৪০ (চল্লিশ) অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *