শেরপুরে বিএনপির অফিস ভাংচুর মামলায় আওয়ামী লীগ নেতা জেলহাজতে

জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের নকলায় বিএনপির অফিস ভাংচুর মামলায় কামরুল হাসান বুলবুল (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে জেলহাজতে পাঠিয়েছে নকলা থানা পুলিশ। বুলবুলের বাড়ি উপজেলার দক্ষিণ নকলা (মাউড়া) গ্রামে। তাঁর পিতার নাম নজরুল ইসলাম মাস্টার। তিনি নকলা উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক।

৮ নভেম্বর শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন রবিবার (৯ নভেম্বর) পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান বুলবুল গত ২১/০৯/২০২৫ ইং তারিখে নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নের পশ্চিম চিথলিয়া গ্রামে বিএনপি’র অফিস ভাংচুর মামলার সন্দিগ্ধ আসামী। তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *