লালমনিরহাট জেলা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনাকালীন ১৫ (পনের) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা’সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার।

মশিউর রহমান ঃ লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ইং ০৮/১১/২০২৫ তারিখ কালীগঞ্জ থানা, লালমনিরহাট কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ০৫ নং চন্দ্রপুর ইউপির খামার ভাতী মৌজাস্থ মাদক ব্যবসায়ী মোঃ সাবলু মিয়া (৪২) এর বসতবাড়ীর ভেতর হতে আসামী ১। মোঃ সাবলু মিয়া (৪২)-কে গ্রেফতার সহ ১৫ (পনের) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদককে না বলুন মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন
পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *