খুলনায় শিববাড়ী মোড় ‘আমার দেশ’ পত্রিকার দুই সাংবাদিক ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন, সাংবাদিক সমাজ ও জনসাধারণের মাঝে তিব্র নিন্দার ঝড় বইছে
খুলনা জেলা ব্যুরো চিফ খুলনা শিববাড়ী মোড় নিউজের বক্তব্য নিতে গিয়ে “আমার দেশ” পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন ও স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনির এর উপর হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। শনিবার ৮ নভেম্বর/২৫ তারিখ বিকেলে শিববাড়ি মোড়ে সুলতান ডাইন রেস্টুরেন্টের নিচে হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উক্ত এহতেশামুল হক শাওন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ খুলনা ব্যুরো প্রধান।
স্থানীয় সূত্রে ও আহত সাংবাদিক এহতেশামুল হক শাওন জানান, একটি নিউজের বক্তব্য নেওয়ার জন্য ০১৭১১-৮৯৩৩০৯ নম্বরে কল করলে রিসিভ করে কথা বলতে বলতে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে শান্ত হলে আমি বলি আপনি কোথায় আছেন। তিনি বলেন আমি শিববাড়ি মোড়ের সুলতান ডাইন রেস্টুরেন্টের নিচে আছি। তখন আমি (শাওন) বলি সামনা সামনি কথা বললে ভুল বোঝাবুঝির অবসান হবে। তখন তিনি (জনৈক বিপ্লব আবির) বলেন, আসেন আমি এখানে আছি। আসেন এক সাথে চা খাব। আমি ও স্টাফ রিপোর্টার মনি মোটর সাইকেলযোগে সেখানে গিয়ে পৌছাই। সেখানে গিয়ে দেখি ৭/৮ জন অপেক্ষা করছে। এখানে কথা বলার এক পর্যায়ে ব্যুরো চীফ কে? তখন আমি এগিয়ে যাই, সাথে সাথে তারা আমার উপরে হামলা করে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। আমি দৌড় দিয়ে টাইগার গার্ডেন হোটেলের নিচে গিয়ে আশ্রয় নেই। আর মনিকে তারা মারতে মারতে মাটিতে ফেলে পাড়াতে থাকে। আশপাশের লোকজন চলে আসলে তারা পালিয়ে যায়।
এদিকে সাংবাদিকরা খবর পেয়ে টাইগার গার্ডেনে গিয়ে শাওন ও মনিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরমধ্যে জরুরী সেবা ৯৯৯ ফোন করলে ৪৫ মিনিট পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌছায়। সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। অপরাধীদের চিহিৃত করে দ্রুত গ্রেপ্তার করা হবে।
এ ঘটনায় সাংবাদিক সমাজের মাঝে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। সাংবাদিক নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রায়ই দেখা যাচ্ছে, সাংবাদিকদেরকে টার্গেট করে আহত নিহতের ঘটনা ঘটছে।

