তারাকান্দায় ট্রলি এবং টমটম গাড়ির সংঘর্ষে গঠনাস্থালে একজনের মৃত্যু।
মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার। তারাকান্দা উপজেলার ০৫ নং বালিখাঁ ইউনিয়নে কাশেম মেম্বারের বাড়ির সম্মুখে দাদরা রোডে ট্রলি এবং টমটম গাড়ির সংঘর্ষে কাজল বয়স ৩৫ এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়, উক্ত গরু ব্যবসায়ীর বাড়ি পূর্ব পাগুলী গ্রামে। লাশ ময়না তদন্তের জন্য তারাকান্দা থানায় নিয়ে যায়। এই ব্যাপারে পুলিশ ঘটনাস্থলে আসে এবং বিভিন্ন লোক মারফত
খোজ খবর নেয়। বর্তমানে প্রশাসন ট্রলির ড্রাইভার এবং টমটম গাড়ির ড্রাইভারকে আটক করার জন্য বালিখাঁ বাজারে অবস্থান করছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনাটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মাননীয় এসপি, সার্কেল এসপি, তারাকান্দার পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছেন ০৫ নং বালিখাঁ ইউনিয়নের জনসাধারণ।

