আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা
স্টাফ রিপোটার: ঢাকা: ১০ গ্রেডে বেতনসহ তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
অংশগ্রহণকারী শিক্ষকরা বলেন, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এর আগে একাধিকবার আলোচনায় বসা হলেও কোনো ইতিবাচক ফল পাওয়া যায়নি বলে দাবি করেছেন তারা।
তিন দফা দাবি হলো-১️. সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন দেওয়া। ২️. চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা। ৩️. শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা দেওয়া।

