নকলায় কৃষি কর্মকর্তাকে মারধর ঘটনায় ছাত্রদল নেতা বহিস্কার।

মোঃ আরিফুর রহমান, স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা উপজেলা কৃষি অফিসে কৃষি প্রণোদনা কর্মসূচির তালিকা নিয়ে কৃষি কর্মকর্তার সাথে বাক বিদন্ডের পর আকস্মিক হামলা ও মারধরের ঘটনা ঘটে, ৫ নভেম্বর দুপুর ২ টা ১৫ মিনিটের দিকে রাহাত হাসান কাইয়ুম নকলা উপজেলার কৃষি কর্মকর্তার অফিসে গিয়ে কৃষি প্রণোদনার কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরনের জন্য সুবিধাভোগীদের তালিকায় ছাত্রদল নেতার পছন্দের নাম না থাকায় ক্ষুব্ধ হয়ে কৃষি কর্মকর্তাকে মারধর করে।

এরই ধারাবাহিকতায় বৃহষ্পতিবার (৬ নভেম্বর) দুপুর দুইটার দিকে নকলা উপজেলায় কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মিলে ছাত্রদল নেতার দৃষ্টান্তমূলক স্বাস্থীর দাবিতে মানববন্ধন করে। উক্ত মানববন্ধনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন,আমরা সরকারি কর্মকর্তা, কর্মচারীরা কর্মস্থলে কিম্বা রাস্তায় কোথাও নিরাপদ নই। দলীয়ভাবে ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু এখনো গ্রেফতার ও দৃষ্টান্তমূলক কোন শাস্তি হয়নি। যতক্ষণ না দুষ্কৃতিকারীর শাস্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের পরবর্তী কর্মসূচি দিতে থাকবো।
কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর উপর বর্বরোচিত হামলার ঘটনায় বুধবার মামলা করা হলেও এখনো অপরাধীকে গ্রেফতার করাসহ অফিসিয়াল নিরাপত্তা চেয়ে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক অফিসারস ক্লাব নকলা। স্থানীয় সূত্র বলছে, তালিকায় ইচ্ছামতো নাম অন্তর্ভুক্ত করতে চাপ সৃষ্টি করা হচ্ছিল। কৃষি কর্মকর্তা রাজি না হওয়ায় তাকে মারধর করে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুম। হামলার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাবৃন্দ। শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, সরকারি দপ্তরে ঢুকে হামলা ও কৃষি কর্মকর্তাকে মারধরের তীব্র নিন্দা জানাচ্ছি।

নকলা থানা পুলিশ জানিয়েছে, সরকারি কাজে বাধা, ভাঙচুর ও মারধরের অভিযোগে নকলা থানায় মামলা হয়েছে। এ ঘটনার প্রধান অভিযুক্ত রাহাত হাসানসহ দুজনকে আসামি করে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করেছে। উক্ত ঘটনার সুনিদ্রিষ্ট অভিযোগের ভিত্তিতে শেরপুর জেলা শাখার অধিনস্থ নকলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমকে প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করাছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *