আনন্দ মিছিলে গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা।
মোঃ আরিফুর রহমান, স্টাফ রিপোর্টার: শেরপুর জেলার নকলা উপজেলার কবুতরমারী গ্রামের হানিফ উদ্দিন উরফে হানি মিয়ার পুত্র মারুফকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশী দুর্বৃত্তরা। ৪ নভেম্বর সোমবার বিকালে দলীয় নমিনেশনর আনন্দ মিছিলে ২৬নং কবুতরমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিহত মারুফের সাথে একই এলাকার শাহজামালের গায়ে ধাক্কা লাগা নিয়ে কথা কাটাকাটি এপ পর্যায়ে হাতাহাতি হয়।
কথা-কাটাকাটির সুত্রপাতে মিছিল শেষে রাত ৯ টার দিকে মারুফ বাড়ী ফেরার পথে আঃ সাত্তারের চায়ের দোকান পার হলে ওতপেতে থাকা বেশ কয়েক জন মিলে মারুফকে বেধড়ক পিটিয়ে হত্যা করে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী দিলেন লৌহ মোর্ষক এই ঘটনার বিবরণ। তিনি বলেন, আমি এবং আলমাছ আলী নামের এক লোক মারামারী ফিরাইতে গেলে আমাদের কেও মেরে ফেলার হুমকি দে হত্যাকারীর। রাতের অন্ধকারে আমি অনেককেই চিনতে পারিনি। আমরা মুর্খ মানুষ, ফোন না থাকায় থানায় ফোন দিতে পারিনি। পরে স্থানীয় একজন দলীয় নেতা রাত ১টার দিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়ে থাকা লাশ দেখে থানায় ফোন দিলে নকলা থানা পুলিশ গিয়ে অদ্য রাত ২টার দিকে লাশ উদ্ধার করে নকলা থানায় নিয়ে আসে। মঙ্গলবার (৫ নভেম্বর) নিহত মারুফের বাবা হানিফ উদ্দিন উরফে হানি মিয়া বাদী হয়ে নকলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পর থেকেই আসামি ধরতে অভিযান চালিয়েছে পুলিশ। বেলা ১২ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
নিহত মারুফের বাবা হানিফ উদ্দিন উরফে হানি মিয়া বলেন, আমার ছেলেকে যারা পিটিয়ে হত্যা করেছে তাদের বিচার দাবি করছি। নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা রুজু হয়েছে, আসামি ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

