একদিনের চাঁদাবাজি দিয়ে প্রতিদিন একটা গণভোট দেয়া সম্ভব: ডা. তাহের ও এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী
সেখ রাসেল, সহকারী দপ্তর সম্পাদক: একদিনে যে পরিমাণ চাঁদাবাজি হয় তা দিয়ে প্রতিদিন একটা গণভোট দেয়া যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। বৃহস্পতিবার ৬ নভেম্বর, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে স্মারকলিপি প্রদানপূর্বক মতিঝিল শাপলা চত্ত্বরের জমায়েতে তিনি এ কথা বলেন। আব্দুল্লাহ তাহের বলেন, ‘আমরা রাজপথে এসেছি। প্রয়োজনে আবারও রক্ত দেবো। জুলাইয়ের অর্জন সনদকে ব্যর্থ হতে দেবো না।’ তিনি বলেন, ‘সরকার চালাকি শুরুতে করেছে। আপনারা চালাকি করলেও আমরা আমাদের দাবি আদায় করবো, দাবি আদায়ে বাধ্য করা হবে। একদিনের চাঁদাবাজি দিয়ে প্রতিদিন একটা গণভোট দেয়া যাবে উল্লেখ করে জামায়াতের এ নেতা বলেন, ‘গণভোট দিতে হবে। নির্বাচনের তফসিল ঘোষণা পরেও গণভোটের সময় থাকবে। একদিনে যে পরিমাণ চাঁদাবাজি হয় তা দিয়ে প্রতিদিন একটা গণভোট দেয়া যাবে।’ তিনি বলেন, ‘সরকারকে ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য বলেই হবে না। বড় দলকে বলবো, আপনারা আলোচনার জন্য কমিটি গঠন করুন। দ্রুত বিএনপির পক্ষ থেকে তিনি আরও বলেন, ‘জনগণ আরেকটি প্রহসনের নির্বাচন চায় না। সুষ্ঠু নির্বাচন না হলে বাংলাদেশ আবারও অন্ধকারে যাবে।’ আলোচনার জন্য আসুন।’সময়ক্ষেপণ সরকারকে বিপদে ফেলবে।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি বলছে গণভোট করতে নাকি অনেক টাকা খরচ হবে। ৫ আগস্টের পরে বিএনপির একটা আসনের প্রার্থী যে টাকা চাঁদাবাজি করেছে, সেই টাকা দিয়েই একটা গণভোট আয়োজন করা যাবে। এ ছাড়া ঢাকা মহানগর যুবদল নেতা নয়ন যে টাকা চাঁদাবাজি করছে ওই টাকা দিয়েও একটা গণভোট আয়োজন করা সম্ভব।

