ঝিনাইদহ ডাকবাংলা বাজার পিকআপ ভ্যানের ধাক্কায় আলমসাধু চালক নিহত।
মোঃ সুরুজ- ঝিনাইদহ প্রতিনিধি : দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় আবুবকর কল্লোল (৩০) নামে একজন স্যালোইঞ্জিনচালিত আলমসাধু চালক নিহত হয়েছেন। বুধবার (০৫ নভেম্বর) সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুবকর কল্লোল চুয়াডাঙ্গা সদর উপজেলার জিবনে গ্রামের মীর আবুল কাশেমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আলমসাধু চালক কল্লোল মাছ নিয়ে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ডাকবাংলা বাজার পার হলে একটি দ্রুতগামী পিকআপ ভ্যান আলমসাধুকে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় কল্লোল সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে আরাপপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
আরাপপুর হাইওয়ে থানার ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পিকআপ ভ্যানটি শণাক্তের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে

